Bangladesh GlobalBangladesh Global
  • Country
  • Abroad
  • Politics
  • Diplomacy
  • Parliament
  • Secretariat
  • Defense
  • Local News
  • Expatriate
  • Sports
  • Video
  • More
    • Economy
    • City
    • Health
    • Crime
    • Law & Justice
    • Environment
    • Education
    • Agriculture
    • tech
    • Tourism
    • Media
    • Religious
    • Opinion
    • Lifestyle
    • Entertainment
    • Gallery
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Notification
Bangladesh GlobalBangladesh Global
  • Country
  • Abroad
  • Politics
  • Diplomacy
  • Parliament
  • Secretariat
  • Defense
  • Local News
  • Expatriate
  • Sports
  • Video
  • More
    • Economy
    • City
    • Health
    • Crime
    • Law & Justice
    • Environment
    • Education
    • Agriculture
    • tech
    • Tourism
    • Media
    • Religious
    • Opinion
    • Lifestyle
    • Entertainment
    • Gallery
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
Climate ChangeParliament

সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে: মিন্টু

Noto Post Icon
Bangladesh Global
Noto Post Icon
ByBangladesh Global
Dhaka, Bangladesh
Bangladesh Global is a Bangla online news portal registered with the Ministry of Information, Government of Bangladesh, which focuses on publishing positive and constructive news. It...
Follow:
- Dhaka, Bangladesh
Published: April 15, 2026
Share
4 Min Read
SHARE

বাংলাদেশ গ্লোবাল:পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করতে সরকার বিভিন্ন সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে। আজ সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। রুমিন ফারহানা অনুপস্থিত থাকায় প্রশ্নটি উত্থাপন করেন অপর স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫)।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করতে ও অভিযোজন কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়নের জন্য ‘লোকালি লেড অ্যাডাপ্টেশন ফ্রেমওয়ার্ক (এলএলএএফ)’ প্রণয়ন করা হয়েছে।

আব্দুল আউয়াল মিন্টু আরও জানান, জলবায়ু সহনশীলতা বাড়াতে জাতীয় অভিযোজন পরিকল্পনা (ন্যাপ) এবং নির্গমন হ্রাস কার্যক্রম বাস্তবায়নের জন্য জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) প্রস্তুত করা হয়েছে। এ সব পরিকল্পনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

এছাড়া টেকসই ও নিম্ন-কার্বন উন্নয়নের দিকনির্দেশনা দিতে পরিবেশ অধিদপ্তর দীর্ঘমেয়াদি স্বল্প-নির্গমন উন্নয়ন কৌশল (এলটি-লেডস) প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন বাড়ানো, প্রকল্প উন্নয়ন সক্ষমতা জোরদার এবং দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে সরকার ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি)’ গঠন করেছে।

কার্বন বাজার উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় একটি সমন্বিত কাঠামো তৈরি করা হয়েছে, যাতে আন্তর্জাতিক ও স্বেচ্ছাসেবী কার্বন বাজারে স্বচ্ছ অংশগ্রহণ নিশ্চিত হয়। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও কার্বন ক্রেডিট বাণিজ্যের মাধ্যমে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে তিনি জানান, ১৮০ দিনের স্বল্পমেয়াদি পরিকল্পনার আওতায় সারাদেশে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি বনাঞ্চলে বন পুনরুদ্ধার, উপকূলীয় চর এলাকায় ম্যানগ্রোভ বনায়ন, সড়ক-মহাসড়ক, বাঁধ, নদী ও খালপাড়সহ বিভিন্ন অনাবাদি জমিতে ১ কোটি ৫০ লাখ গাছের চারা রোপণ।

পরিবেশ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা (বিসিসিএসএপি) ২০০৯ বাস্তবায়নে সরকার নিজস্ব অর্থায়নে ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (সিসিটিএফ)’ গঠন করেছে। এই তহবিলের মাধ্যমে স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও জলবায়ু সহনশীল প্রযুক্তি প্রসারে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত এই তহবিলে মোট ৪ হাজার ১৫১ দশমিক ৭১ কোটি টাকা (প্রায় ৪৯৫ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ দেওয়া হয়েছে।

২০২৬ সালের মার্চ পর্যন্ত ৯৮৫টি প্রকল্পের জন্য মোট ৪ হাজার ৩৮৩ দশমিক ৯৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে ৯২৪টি সরকারি ও ৬১টি বেসরকারি প্রকল্প। এর মধ্যে ৮২৮টি প্রকল্প (৭৭১টি সরকারি ও ৫৭টি বেসরকারি) ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং ১৫৩টি সরকারি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, অনুমোদিত সব প্রকল্প জেলা ও উপজেলা পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে, যাতে সারাদেশে জলবায়ু সহনশীলতা জোরদার করা যায়।

পরিপূরক প্রশ্নের জবাবে শেখ মুজিবুর রহমান ইকবালকে পরিবেশ মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এক দিনে দূর করা সম্ভব নয় এবং এ ক্ষেত্রে সরকারের প্রচেষ্টা ধারাবাহিক ও পরিকল্পিতভাবে চলমান থাকবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন একটি ধীর গতির প্রক্রিয়া। তাই এর সমাধানও দীর্ঘমেয়াদি ও অব্যাহত উদ্যোগের মাধ্যমে সম্ভব। জলবায়ুর ধরণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকার নতুন পরিকল্পনা ও কৌশল গ্রহণ করবে।

Scan to read Bangladesh Global in online
VIA:আশরাফুল কবির
Share This Article
Pinterest Tumblr Reddit Threads Copy Link

Latest news

pm
Bangladesh, Malaysia sign 2 deals after bilateral talks in Putrajaya
Prime Minister Lead News
Foreign Secretary Asad Alam Siam interacted with journalists at a media briefing at the foreign ministry today. Photo: MoFA
Dhaka, Beijing to sign 15-17 instruments during PM’s visit: FS
Lead News Country
Photo: Collected
Bangladesh renews call for Rohingya repatriation at UN
Lead News
British High Commissioner to Bangladesh Sarah Cooke today met with Prime Minister Tarique Rahman at his office in the Jatiya Sangsad Bhaban. Photo: PMO
UK envoy calls on PM, expresses interest in investment in aviation sector
Prime Minister Lead News
Prime Minister Tarique Rahman addresses a programme at the Prime Minister's Office (PMO) in Tejgaon today on the occasion of the 40th founding anniversary of the Special Security Force (SSF). Photo:PMO
PM asks SSF not to distance him from people on security ground
Prime Minister Focus
Chinese Ambassador Yao Wen called on Prime Minister Tarique Rahman at Jatiya Sangsad Bhaban office. Photo : PMO
Chinese ambassador meets PM
Lead News Prime Minister
অ্যান্টার্কটিকার পর এবার সুমেরু জয়ে দুই বাংলাদেশি অভিযাত্রী
Salahuddin Sumon and Nilay Begin Arctic Expedition
Travel
ভলিবল খেলোয়াড়দের পাশে বাংলাদেশি ব্যবসায়ী মোঃ বাবুল হোসেন
Dhaka Traders jerseys distributed in Maldives
Expatriate Sports
আবুধাবি
Dubai BNP holds exchange of views with Consul General
Expatriate

You Might Also Like

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল

Prime Minister participates in the budget session

June 22, 2026
বাংলাদেশ গ্লোবাল

জলবায়ু অভিবাসীদের উন্নয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির আহ্বান তথ্যমন্ত্রীর

June 17, 2026
ঢাকা, বাংলাদেশ গ্লোবাল

স্পিকারের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

June 17, 2026
ঢাকা, বাংলাদেশ গ্লোবাল:

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

June 17, 2026
Show More

Editor & Publisher: Ashraful Kabir Ashif

Address: 14/26, Shahjahan Road, Town Hall

Mohammadpur, Dhaka-1207, Bangladesh

Telephone: +88 02 222243678 | WhatsApp: +88 01711 600693

Email: bangladeshglobal247@gmail.com

Bangladesh Global | Registered Online News Portal (Reg No: 49) | by Press Information Department (PID) & Ministry of Information and Broadcasting, Government of Bangladesh.
Bangladesh GlobalBangladesh Global
Follow US
Copyright © 2019-2026 Bangladesh Global| Powered By: Hur Agency
  • Privacy Policy
  • Reporter List
  • Advertisement
  • Bengali Converter
  • Complaints
  • Contact
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?